
খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে ২৭ সেপ্টেম্বর জেলা সদরের মহাজনপাড়া, স্বনির্ভর ও উপজেলা পরিষদ সংলগ্ন এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হন এবং বিভিন্ন দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়।
দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাধ্যমে পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ সাকিব, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কায় কিসলুসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে সংঘর্ষে আহত ৭ জনকে জনপ্রতি ১০ হাজার টাকা এবং ক্ষতিগ্রস্ত ২৮ জন দোকান মালিককে জনপ্রতি ২০ হাজার টাকার চেক প্রদান করা হয়।
জেলা প্রশাসক এ সময় বলেন, আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। ভবিষ্যতে এ ধরনের সহিংসতা এড়াতে সকলকে সচেতন ও সংযত থাকার আহ্বান জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার