
খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের নবনির্মিত মন্দির উদ্বোধন উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার দ্বিতীয় দিনে আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়েছে। ২৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত চলমান এ আয়োজনে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও মানবসেবামূলক কার্যক্রম বিশেষ গুরুত্ব পায়।
গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রথম দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা। রামকৃষ্ণ সেবাশ্রম পরিচালনা কমিটির সভাপতি ভূবন মোহন ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বালাজি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (ঢাকা) এর চেয়ারম্যান রঘুপতি সেন।
প্রথম দিনের আয়োজনে দুস্থদের মধ্যে কম্বল ও মশারি বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, সারদাস্তুতি ও প্রসাদ বিতরণ করা হয়। বিকেল তিনটায় ‘শ্রীশ্রীমা সারদাদেবীর জীবনী ও বাণী’ শীর্ষক ধর্মসভা অনুষ্ঠিত হয়।
রামকৃষ্ণ সেবাশ্রম কুমিল্লার অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিশ্বেশ্বরানন্দজী মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি রামকৃষ্ণ সেবাশ্রমের সম্পাদক জয়প্রকাশ ত্রিপুরা। সভায় প্রধান অতিথি ছিলেন রামকৃষ্ণ মিশন সেবাশ্রম চট্টগ্রামের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ আশ্রম ও রামকৃষ্ণ মিশন নারায়ণগঞ্জের সম্পাদক শ্রীমৎ স্বামী একনাথানন্দজী মহারাজ এবং রামকৃষ্ণ মিশন সেবাশ্রম ফতেয়াবাদ (চট্টগ্রাম) এর তত্ত্বাবধায়ক শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দ্বিতীয় দিনে সকাল সোয়া আটটায় মন্দির পরিক্রমা ও আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ। পরে শ্রীরামকৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা পূজা সম্পন্ন হয়। সকাল নয়টায় বর্ণাঢ্য সমন্বয় ও সম্প্রীতির শোভাযাত্রা বের করা হয়, যার উদ্বোধন করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন খাগড়াছড়ির ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) ও কমান্ড্যান্ট পরিতোষ ঘোষ (এনডিসি)।
শনিবার (২৭ ডিসেম্বর) সমাপনী দিনে সকাল ১০টায় ‘মানবপ্রেমিক স্বামী বিবেকানন্দ’ শীর্ষক ধর্মসভার মাধ্যমে দিনব্যাপী কর্মসূচি শুরু হয়। এতে প্রধান অতিথি ছিলেন শ্রীমৎ স্বামী শক্তিনাথানন্দজী মহারাজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ।
দ্বিতীয় পর্বে দুপুর ১২টায় কম্বল ও মশারি বিতরণের মাধ্যমে দরিদ্র নারায়ণ সেবা কার্যক্রম সম্পন্ন হয়। এ পর্বে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ (অপু) পিএমজেএফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য অবসরপ্রাপ্ত জেলা গভর্নর লায়ন কোহিনুর কামাল পিএমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোহাম্মদ আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ এবং রামকৃষ্ণ বিবেকানন্দ ট্রাস্ট রহমতগঞ্জ (চট্টগ্রাম) এর সভাপতি লায়ন শ্রী দুলাল কান্তি মজুমদার।
তিন দিনব্যাপী এ আয়োজনে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পার্বত্য খাগড়াছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়েছে বলে মনে করেন আয়োজক ও সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...