খাগড়াছড়ি-২৯৮নং সংসদীয় আসনে বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূইয়া মনোনয়নপত্র সংগ্রহ

প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ণ , ১৭ ডিসেম্বর ২০২৫, বুধবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে নির্বাচন অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

আজ বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) দুপুরে খাগড়াছড়ি জেলা প্রশাসক ও ২৯৮ নং সংসদীয় আসনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ওয়াদুদ ভূইয়ার পক্ষে মনোনয়নপত্র গ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট বেদারুল ইসলাম, রামগড় উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এডভোকেট করিম উল্লাহ, জেলা যুবদলের সভাপতি মাহাবুব আলম সবুজ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবদুল্লাহ আল নোমান সাগর ও জেলা ছাত্রদলের সভাপতি আরিফুল ইসলাম জাহিদ।

ওয়াদুদ ভূইয়া ১৯৮৯ সালে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। ১৯৯৬ সালে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা (সংসদীয় আসন নং-২৯৮) থেকে ৬ষ্ঠ জাতীয় সংসদের সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে অনুষ্ঠিত ৮ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে তিনি পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়া ১৯৯১ ও ১৯৯৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন, তবে অল্প ভোটের ব্যবধানে হেরে যান।

২০০২ সালে ওয়াদুদ ভূইয়াকে সরকার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করে। তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং সরকারি প্রতিষ্ঠান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য লিখুন

আরও খবর