
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনে দাখিলকৃত মনোনয়নপত্রের যাচাই-বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
রিটার্নিং অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ি-২৯৮ আসনে মোট ১৫টি মনোনয়নপত্র দাখিল করা হয়। যাচাই-বাছাই শেষে এর মধ্যে ৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে, ৭টি বাতিল এবং ১টি মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
বাতিল হওয়া প্রার্থীরা হলেন— স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, সন্তোষিত চাকমা বকুল, লাব্রিচাই মারমা, সোনা রতন চাকমা, স্বতন্ত্র প্রার্থী জিরুনা ত্রিপুরা, বাংলাদেশ খেলাফতে মজলিসের প্রার্থী মাওলানা আনোয়ার হোসাইন মিয়াজী এবং গণঅধিকার পরিষদের প্রার্থী দীনময় রোয়াজা। এছাড়া বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী মো. মোস্তফার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়েছে।
অপরদিকে, যাচাই-বাছাইয়ে বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন— বিএনপির প্রার্থী আব্দুল ওয়াদুদ ভূঁইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. এয়াকুব আলী, জাতীয় পার্টির মিথিলা রোয়াজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. কাউসার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মো. নুর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী ধর্ম জ্যোতি চাকমা এবং বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির প্রার্থী উশ্যেপ্রু মারমা।
এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার সাদাত জানান, যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।
মন্তব্য লিখুন
আরও খবর
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
চীন-রাশিয়া ইরানকে সাহায্য করছে না: ট্রাম্প
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
কাপ্তাই সৌর বিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয়...