
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল বাজারের ছোট আঁচড়া মোড়ে অবস্থিত ‘হাজী বিরিয়ানি হাউজ’–এর খাবারের মান ও পরিমাণ নিয়ে গ্রাহকরা অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের অভিযোগ, প্রতিষ্ঠানটি মানহীন খাবার পরিবেশন করছে এবং অর্ডারের তুলনায় কম খাবার দিয়ে টাকা বেশি নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে।
একাধিক ক্রেতা জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে হাজী বিরিয়ানি হাউজের খাবারের স্বাদ ও গুণগত মান আগের তুলনায় উল্লেখযোগ্য ভাবে কমে গেছে। একই সঙ্গে অভিযোগ উঠেছে—ফুড প্যাকেটে উল্লেখিত পরিমাণের চেয়ে কম খাবার দেওয়া হচ্ছে, যা অনেকেই প্রতারণা হিসেবে দেখছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী বলেন,প্যাকেট খুলে দেখি ভাত ও মাংসের পরিমাণ উল্লেখিত পরিমাণের চেয়ে অনেক কম। মানসম্মানের কথা চিন্তা করে অভিযোগ জানাতেও পারিনি।
অপর আরেক গ্রাহক জানান, আগে মান ভালো ছিল কিন্তু এখন মান কমে গেছে। দাম ঠিক রাখলেও খাবারের পরিমাণ কমে গেছে, যা হতাশাজনক।
উল্লেখিত বিষয়টির সমাধান হওয়া জরুরি। পাশাপাশি প্রতিষ্ঠানটি দিনে দিনে স্যাতসেঁতে ও অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে যা থেকে রোগজীবাণু ছড়িয়ে পড়ছে বলে মনে করেন ভোক্তারা।
বিষয়টি নিয়ে গুঞ্জন উঠলেও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে গ্রাহক ঠকিয়ে প্রতিষ্ঠানটি দিনে দিনে আঙুল ফুলে কলাগাছ হচ্ছে।
এ বিষয়ে হাজী বিরিয়ানি হাউজের প্রোপ্রাইটর আজিজুর রহমানের কাছে জানতে চাইলে তিনি খাবারের মান ও পরিমাণে কম দেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
তবে খাবারে ফুড কালার মেশানোর বিষয়টি ভোক্তার ঘাড়ে চাপিয়ে স্বীকারোক্তি দেন। তিনি বলেন ক্রেতাদের কথা মতো খাবারে ফুড কালার মেশানো হয়। এখন প্রশ্ন হলো এমন কোন মানুষ আছে যারা জেনেশুনে কালার ফুডের মতো বিষাদ ফুড খেতে চাই।
শার্শা উপজেলা ভোক্তা অধিকার কর্মকর্তা রাশেদা খাতুন বলেন, খাবারের মান, নিরাপত্তা ও পরিমাণে অসঙ্গতি পাওয়া গেলে সংশ্লিষ্ট সংস্থার কাছে অভিযোগ জানানো উচিত। বিষয়টি নিয়ে তদারকি করা হবে। সঠিক তদারকি করলে এ ধরনের অভিযোগ কমে আসবে।
তবে এর আগেও হাজি বিরিয়ানি হাউজে বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে সতর্ক করেছি। এমন চলতে থাকলে এবং অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
গ্রাহকদের অভিযোগের কারণে বিষয়টি দীর্ঘদিন পরে আলোচনায় এসেছে। “হাজী বিরিয়ানী হাউজ” কতৃপক্ষের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোক্তা অধিদপ্তরের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...