
শাহরিয়ার মিল্টন,শেরপুরঃ শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গজনী অবকাশ কেন্দ্রে নবনির্মিত জিপ লাইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার (২৪ জানুয়ারি ) শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ জিপ লাইন উদ্বোধন করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, গজনী অবকাশ কেন্দ্র শেরপুর জেলার একটি গুরুত্বপূর্ণ পর্যটন স্পট। এখানে জিপ লাইন সংযোজনের মাধ্যমে পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হবে এবং দেশ-বিদেশের পর্যটকদের আকৃষ্ট করতে সহায়ক ভূমিকা রাখবে।
উদ্বোধন শেষে গজনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণের মাঝে গণভোটের প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত জনগণের উদ্দেশ্যে গণভোটে অংশগ্রহণের গুরুত্ব, ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা এবং একজন সচেতন নাগরিক হিসেবে দায়িত্ব পালনের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল শ্রেণি-পেশা ও জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর জনগণকে গণভোট সম্পর্কে সচেতন করতে জেলা প্রশাসনের এ ধরনের উদ্যোগ একটি প্রশংসনীয় পদক্ষেপ।
এ সময় ঝিনাইগাতী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার )ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল, সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুধীজন এবং বিপুল সংখ্যক পর্যটক উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...