
গণভোটের প্রচারণা কেবল সরকারের একক দায়িত্ব নয়, বরং এটি সবার সম্মিলিত দায়িত্ব—এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, গণভোট সফল করতে উপদেষ্টারা নিজ নিজ দায়িত্বে বিভিন্ন জেলায় গিয়ে প্রচারণা চালাচ্ছেন।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে টাঙ্গাইল পৌর শহীদ স্মৃতি উদ্যানে আয়োজিত ‘ভোটের গাড়ি’ গণভোট প্রচারণা কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
জ্বালানি উপদেষ্টা আরও বলেন, গণভোট ও ভোটের সাফল্য অনেকটাই রাজনৈতিক দলগুলোর ওপর নির্ভরশীল। আগামী ২২ জানুয়ারির পর প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী প্রচারণার পাশাপাশি গণভোটের বিষয়েও প্রচারে যুক্ত হবেন। তিনি জানান, সম্প্রতি প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর আলোচনা হয়েছে, যেখানে দলগুলো গণভোটের পক্ষে প্রচারণা চালাতে সম্মত হয়েছে।
এর আগে দেওয়া বক্তব্যে মুহাম্মদ ফাওজুল কবির খান গণভোটের প্রয়োজনীয়তা ও উদ্দেশ্য তুলে ধরেন। একই সঙ্গে তিনি সাবেক ফ্যাসিস্ট সরকারের সমালোচনা করেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের গুরুত্বের ওপর জোর দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহন্ত কুমার মহন্ত এবং জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার