
গণভোট সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং তৃণমূল পর্যায়ে বিদ্যমান বিভ্রান্তি দূর করতে দেশজুড়ে বিস্তৃত কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। এই উদ্যোগের আওতায় মাঠ পর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সোমবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় উল্লেখ করা হয়, চলমান প্রচারণার অংশ হিসেবে গতকাল রোববার বরিশালে পৃথকভাবে বিভাগীয় কর্মকর্তা সম্মেলন ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব আয়োজনে গণভোটের গুরুত্ব, পদ্ধতি ও নাগরিক অংশগ্রহণ বিষয়ে প্রশিক্ষণমূলক বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) অধ্যাপক আলী রীয়াজ এবং অপর বিশেষ সহকারী মনির হায়দার। পর্যায়ক্রমে দেশের অন্যান্য বিভাগেও একই ধরনের কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত এই কর্মসূচির আওতায় বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণের দায়িত্ব পালন করছে বিভাগীয় কমিশনারের কার্যালয়। অপরদিকে ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দের প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে ইসলামিক ফাউন্ডেশন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১২ জানুয়ারি রাজশাহী, ১৪ জানুয়ারি রংপুর, ১৫ জানুয়ারি চট্টগ্রাম, ১৭ জানুয়ারি ঢাকা, ১৯ জানুয়ারি ময়মনসিংহ, ২২ জানুয়ারি সিলেট এবং ২৪ জানুয়ারি খুলনা বিভাগে বিভাগীয় পর্যায়ে ইমাম সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সরকারের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এসব কর্মসূচির মাধ্যমে গণভোট সম্পর্কে জনগণের মধ্যে পরিষ্কার ধারণা তৈরি হবে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...