
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি পশ্চিমউত্তরপশ্চিমদিকে অগ্রসর হয়ে বুধবার মধ্যরাতে ভারতের উত্তর অন্ধ্র প্রদেশ-দক্ষিণ উড়িষ্যা উপকূল অতিক্রম করেছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে এবং গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এর প্রভাবে উপকূলীয় জেলাগুলোতে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এছাড়া স্বাভাবিক জোয়ারের চেয়ে উপকূলীয় নিচু এলাকাগুলো স্বাভাবিকের চেয়ে বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এই পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং তাদের গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন আবহওয়াবিদরা। একই সঙ্গে দেশের সার্বিক পরিস্থিতি এবং প্রাকৃতিক দুর্যোগের সম্ভাব্য ঝুঁকি এড়াতে সংশ্লিষ্ট প্রশাসন ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...