শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নে

গরু ব্যবসায়ীদের কুপিয়ে টাকা ছিনতাই,তিন ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ৩:২৯ অপরাহ্ণ , ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 6 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মোঃ জসীম মিয়া,মাদারীপুরঃ মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা ইউনিয়নের ওভার ব্রিজের নিচে, সার্ভিস রোডের তিন রাস্তার মোড় থেকে গরু ব্যবসায়ীদের কুপিয়ে আহত করে নগদ টাকা ডাকাতি মামলার আসামী গ্রেফতার ও প্রাইভেটকার জব্দ করেছে শিবচর থানা পুলিশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১:০০ ঘটিকায় প্রেস বিফ্রিংয়ে করেন, সহকারী পুলিশ সুপার, মোঃ সালাহ উদ্দিন কাদের, শিবচর সার্কেল, মাদারীপুর।

জানা যায়, মামলার বাদী রাজন মোল্লা, পিতা-মৃত এনাজ উদ্দিন মোল্লা, মাতা-আম্বিয়া বেগম, সাং-নতুন বাজার সাজু মোল্লাকান্দি, ৯নং ওয়ার্ড, ইউনিয়ন-মাদবরেরচর, থানা-শিবচর, জেলা-মাদারীপুর।

তার সম্পর্কের চাচা আলাউদ্দিন দেওয়ান- গরু ব্যবসায়ী। গত ১৯/১১/২০২৫ তারিখ সকাল অনুমান ০৬:০০ ঘটিকার সময় পাঁচ্চর সোনার বাংলা মোড় হইতে টেকেরহাট গরু ক্রয়ের উদ্দেশ্যে হান্নান হাওলাদার (৪০) এর পিকআপ যোগে রওনা হয়।

পথিমধ্যে শিবচর থানাধীন বন্দরখোলা ইউনিয়নের ওভার ব্রিজের নিচের সার্ভিস রোডের তিন রাস্তার মোড়ে পৌছাইলে সার্ভিস রোডের ঠিক মাঝখানে একটি সাদা প্রাইভেট কার হতে চাপাতি হাতে ০৩ জন হেলমেট পরিহিত অজ্ঞাতনামা ছিনতাইকারী নেমে আমাদের পিকআপ গাড়ির সামনের গ্লাস চাপাতি দিয়ে আঘাত করে ভয়-ভীতি দেখায় এবং গাড়ির চাবি নিয়ে নেয়।

ঐ সময় অত্র মামলার বাদী রাজন মোল্লার কাছে থাকা নগদ ২,০০,০০০/- লক্ষ টাকা ও তার সাথে থাকা আলাদ্দিন দেওয়ান এর কাছে থাকা ১,৭৫,০০০/- টাকা জোরপূর্বক ছিনাইয়া নেয়। চাঞ্চল্যকর এই মামলার গুরুত্ব বিবেচনায় নিয়ে মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল, মাদারীপুর।

অত্র মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতার এবং লুন্ঠিত টাকা ও প্রাইভেট কার আটকের লক্ষ্যে তদন্ত শুরু করেন। তিনি তথ্য প্রযুক্তির সাহায্যে আসামীদের অবস্থান শনাক্ত করেন।

তৎপ্রেক্ষিতে মোঃ সালাহ উদ্দিন কাদের, সহকারী পুলিশ সুপার, শিবচর সার্কেল, মাদারীপুরের নেতৃত্বে শিবচর থানার চৌকস অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে ঢাকা ও শরীয়তপুরের নাওডোবা থেকে আসামীদের গ্রেফতার করা হয়।

মন্তব্য লিখুন