• অপরাধ বরিশাল
  • গলাচিপায় স্ত্রীর চুরির মামলায় স্বামী গ্রেপ্তার

গলাচিপায় স্ত্রীর চুরির মামলায় স্বামী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:২০ অপরাহ্ণ , ২২ মার্চ ২০২৫, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

পটুয়াখালীর গলাচিপায় প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের স্বর্ণ ও বিদেশী মুদ্রা চুরির ঘটনায় স্ত্রীর করা মামলায় স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। অভিযুক্ত স্বামী নাসির মোল্লা (৪৮)’র বাড়ি উপজেলার ছৈলা বুনিয়া গ্রামে।

শনিবার (২২ মার্চ) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮’র একটি দল অভিযান চালিয়ে শাখারিয়া-আমখোলা রোড থেকে তাকে আটক করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী চম্পা বেগম তার সৌদি প্রবাসী মেয়ের বাসায় বসবাস করেন। অভিযুক্ত নাসির মোল্লা তার দ্বিতীয় স্বামী। তিনি মাঝে মাঝে স্ত্রীর বাড়িতে যাতায়াত করতেন।

গত ২০২৪ সালের ২২ নভেম্বরে তিনি চম্পা বেগমের মেয়ের বাড়িতে গিয়ে ৫দিন পর আবার চলে যান। চলে যাওয়ার পর চম্পা বেগম দেখতে পায় তার মেয়ের কক্ষের আলমারির ড্রয়ার ভাঙা।

আলমারীতে থাকা স্বর্ণের হার, চেইন, কানের দুল সহ অন্যান্য স্বর্ণালংকার, ডায়মন্ড গয়না ও ৪০ হাজার রিয়াল সৌদি মুদ্রা নেই।

যার মূল্য প্রায় ৫৮ লাখ টাকা। পরে এ বিষয়ে চম্পা বেগম মেয়েকে জানালে তিনি নাসির মোল্লাকে ফোন করলে তিনি চুরি করা স্বর্ণালংকার ও রিয়াল ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু পরে তা আর ফেরত না দেওয়ায় চম্পা বেগম ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাফরুল থানায় দণ্ডবিধির ৩৮০/১০৯ ধারায় একটি মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে গ্রেপ্তারের জন্য র‍্যাব-৮ কে অনুরোধ জানান। গ্রেপ্তারকৃত নাসির মোল্লাকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর