
আকাশ সাহা,সালথাঃ গাজায় গণহত্যার প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলার সর্বস্তরের মুসলিম জনতা। আজ সোমবার (৭ এপ্রিল) বিকাল ৫টায় উপজেলা পরিষদের চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে এসে শেষ হয়। পরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিসের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য শাইখুল হাদিস আল্লামা আকরাম আলী সাহেবের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মাওলানা আবুল ফজল মুরাদ, সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মুফতী মফিজুর রহমান, পুরুরা মাদ্রাসার মোহতামিম, মাওলানা নিজাম উদ্দিন, মাওলানা নেসারুদ্দীন, উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, যুবদল নেতা এনায়েত হোসেন,মিরান হোসাইন প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম জনতা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য বয়কট করতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না। আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। আমাদের আগে খাঁটি মুসলমান হতে হবে। তারপরে সকল মুসলিম একত্রিত হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে...
শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি...
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন
শেরপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন