
ফিলিস্তিনের জনগণের প্রতি সংহতি জানিয়ে গাজায় ইসরায়েলি নির্মম গণহত্যা ও মানবতাবিরোধী আগ্রাসনের বিরুদ্ধে জয়পুরহাটে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (০৮ এপ্রিল) বেলা ১২টায় শহরের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্রদলের সভাপতি মামুনুর রশীদ প্রধান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল ইসলাম রিপন, থানা ছাত্রদলের সদস্য সচিব রিপন হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব হাসানুল বান্না হাসান ও জয়পুরহাট সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব পিয়াস আহমেদ পৃথিবী বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ন্যাক্কারজনকভাবে গাজায় শিশু ও নারীসহ নিরীহ মানুষদের নির্বিচারে হত্যা করছে ইসরায়েলি বাহিনী। তাই ইসরায়েলের সকল পণ্য বয়কটসহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে গণহত্যা বন্ধের দাবি জানান তারা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...