
গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে দুইটি কারখানার শ্রমিকদের করা ঢাকা-মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের গাজীপুরা এলাকায় তারা টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতনের দাবিতে এই অবরোধ সৃষ্টি করে। প্রায় দেড় ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন তারা।
অপরদিকে, সকাল ১০টার দিকে বাঘের বাজার এলাকায় বকেয়া বেতনের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে লিথি গ্রুপের এ্যাপারেলস-২১ লিমিটেড নামের কারখানার শ্রমিকরা। প্রায় পৌনে ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখার পর বেতন পরিশোধের আশ্বাস পেয়ে তারাও মহাসড়ক ছেড়ে দেন।
গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশাররফ হোসেন জানান, অক্টোবর মাসের বেতনের দাবিতে শ্রমিকেরা ঢাকা মহাসড়ক অবরোধ করে রেখেছিল। তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
সদর উপজেলার বানিয়ারচালা এলাকায় শ্রমিকদের অবরোধ নিয়ে শিল্প পুলিশের শ্রীপুর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফয়সাল বলেন, কারখানা মালিক শ্রমিকদের মধ্যে বেতন পরিশোধের বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। শ্রমিকরা মহাসড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...