
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের বিশিষ্ট গীতিকার সুরকার আশিষ দেবরায় আকাশ ছুঁতে চাই গানের সাফল্যের পর এবার আবার গান পিয়াসীদের জন্য নতুন গান নিয়ে এলেন ফাগুনের আকাশে নামে চৈতি মুদ্দসুন্ধীর গাওয়া গানটি।
নিউইয়র্ক শহরের কুইন্সে বসবাসকারী আট শতাধিক মৌলিক গানের গীতিকার সুরকার ও সঙ্গীতশিল্পী আশিষ দেবরায় তমাল।
১৯৬৮ সালে জন্মগ্রহণকারী অপার সম্ভাবনাময়ী গীতিকার আশিষ দেবরায়ের বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের বাদেআলিসা গ্রামে এক ধনাঢ্য রাজনৈতিক পরিবারে।
২০১২ সালে অভিবাসী হয়ে পাড়ি জমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে। তিনি স্কুলজীবন থেকেই গান গাইতেন। পাশাপাশি গান রচনা শুরু করেন। এ পর্যন্ত তাঁর লেখা গানের সংখ্যা আট শতাধিক গানের মধ্যে বেশ কিছু গান বাংলাদেশের বিভিন্ন শিল্পীরা গেয়েছেন।
তার লেখা গান গেয়েছেন ক্লোজ আপ তারকা পুতুল, হুমায়ারা বসির, দিনাত জাহান মুন্নী, মৌসুমি মীম, মরিয়ম মারিয়া, শিল্পী বিশ্বাসসহ আরও অনেকে।
বাবার রাজনৈতিক পথ অনুসরণ না করে নতুন প্রজন্মের এই গীতিকার আশিষ দেবরায়ের সঙ্গীত সাধনার মূল অনুপ্রেরণা হলেন তারই ফুফাতভাই বাংলাদেশের প্রখ্যাত শিল্পী প্রয়াত সুবীর নন্দী।
তার লেখা ও সুরারোপিত গান প্রচারিত হয়েছে দীপ্ত টিভি, এটিএন টেলিভিশন, যমুনা টেলিভিশন, চ্যানেল আই চ্যানেলে।
সুদূর প্রবাসে বসে বাংলা সংস্কৃতি বিশ্বের মাঝে ছড়িয়ে দেয়ার প্রচেষ্টা সত্যিই প্রশংসার দাবিদার।
গান লেখার পাশাপাশি তিনি নিউইয়র্ক শহরে বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে চলেছেন, যা তাকে সঙ্গীতশিল্পী হিসেবে পরিচিতির মর্যাদা এনে দিয়েছে। নিজের মৌলিক গানের মাধ্যমে শ্রোতা-দর্শকদের মাঝে বেঁচে থাকার ইচ্ছা প্রকাশ করেন তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...