
শাহরিয়ার মিল্টন , শেরপুর : ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের সীমান্তবর্তী গারো পাহাড়ি এলাকা থেকে পৃথকভাবে অভিযান পরিচালনা করে গরুসহ ভারতীয় মালামাল জব্দ করছে।
বৃহস্পতিবার (২১ আগস্ট) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলা, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলাধীন সীমান্তবর্তী বিজিবির দায়িত্বপূর্ণ এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সুত্র জানায়, চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় বিভিন্ন প্রকার মদ ও চোরাচালানীর মাধ্যমে আনা বিভিন্ন মালামাল গারো পাহাড়ি সীমান্ত এলাকা দিয়ে পাচারের চেষ্টা করছিল।
এসময় বিজিবির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে ৭১ বোতল ভারতীয় বিভিন্ন প্রকার মদ, ১২টি ভারতীয় গরু, বাংলাদেশী বিভিন্ন প্রকার মাছ জব্দ করে। একইসাথে ব্যাটারীচালিত একটি ইজিবাইক আটক করে।
আটককৃত চোরাচালানীর এসব মালামালের মুল্য আনুমানিক মূল্য ১৪ লাখ ৭২ হাজার ৫শ টাকা। এদিকে, অভিযান পরিচালনাকালীন সময়ে চোরাকারবারীরা বিজিবির টহলদলের উপস্থিতি টের পেয়ে চোরাই মালামাল ও ইজিবাইক ফেলে ছুটাছুটি করে দৌড়ে পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ বিজিবির ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মেহেদী হাসান পিপিএম জানান, বিজিবি সদস্যরা ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমানা রক্ষায় এবং যেকোন প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে দিনরাত ২৪ ঘন্টা সদা জাগ্রত থেকে দায়িত্ব পালন করে যাচ্ছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...