
মোঃ তুহিন,গোমস্তাপুরঃ চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নদী থেকে এক এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধারের ঘটনায় মানববন্ধন করেছে হিন্দু সম্প্রদায়ের লোকজন।
বৃহস্পতিবার(২৪ অক্টোবর) সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে রহনপুর পৌর এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন এ মানববন্ধনের আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন,গোমস্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কুমার সাহা, রহনপুর পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোতোষ চক্রবতী,সাধারণ সম্পাদক মিঠু সরকার, শ্রী গৌতম রায়,সুবোধ দাস প্রমুখ।
মানববন্ধনে বক্তারা খয়রাবাদ হাজী সদর আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তন্ময়ের হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
প্রসঙ্গত: গত ১৩ অক্টোবর ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তন্ময়(১৭) নিখোঁজ হয়। নিখোঁজের চারদিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের যাদবপুর ঘাটে মহানন্দা নদী থেকে তার ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
এ বিষয়ে গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...