
মো: তুহিন,চাঁপাইনবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের কাজিগ্রাম কলকলিয়া হাফেজিয়া মাদ্রাসার মাঠে অনুষ্ঠিত হয়েছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের ৪৬তম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন ।
এই মহতী উদ্যোগে মাদ্রাসার ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও রক্তের গ্রুপ পরীক্ষা করান। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ ক্যাম্পেইনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মো: রুমন মাহমুদ, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো: রাসেল আহমেদ এবং গোমস্তাপুর শাখার অর্থ সম্পাদক মো: আশাদুজ্জামান প্রাণ।
প্রতিষ্ঠাতা ইঞ্জি. রুমন মাহমুদ বলেন, “চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন শূন্য থেকে শুরু করে আজকে যে অবস্থানে এসেছে, তা সম্ভব হয়েছে আমাদের সকল এডমিন, মডারেটর, উপদেষ্টা ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম, অর্থ ও মেধার মাধ্যমে। ইনশাআল্লাহ, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামীতেও মানুষের সেবা করে যেতে চাই।”
তিনি আরও বলেন, “১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আমাদের এই ৪৬তম ক্যাম্পেইনটি শ্রমজীবী ভাই-বোনদের স্মরণে উৎসর্গ করা হয়েছে। তাদের প্রতি আমাদের ভালোবাসা ও দোয়া অবিরাম।”
চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশনের এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন অংশগ্রহণকারীরা।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...