
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিল্লুর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছে উপজেলা কৃষক দল।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৪টায় উপজেলা সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেন্টু, পৌর কৃষক দলের আহ্বায়ক তোহরুল ইসলাম, বাঙ্গাবাড়ী কৃষক দলের সভাপতি মোস্তফা আলী, রাধানগর ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান, পার্বতীপুর কৃষক দলের সাধারণ সম্পাদক ওয়াবাদুল রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে কৃষক দলের নেতৃবৃন্দ নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি গোমস্তাপুর উপজেলার সার্বিক উন্নয়ন, কৃষকদের বিভিন্ন সমস্যা সমাধান এবং কৃষকদের কল্যাণে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
কৃষক দলের নেতারা আশা প্রকাশ করেন, নবাগত ইউএনওর নেতৃত্বে উপজেলা প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং কৃষকবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...