
সিলেটের গোয়াইনঘাটে জাফলংয়ের প্রতিবেশগত সংকটাপন্ন এলাকায় (ইসিএভুক্ত) অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন বন্ধে উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশের টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা হতে বিকাল ৪টা পর্যন্ত উপজেলা প্রশাসন, বিজিবি ও পুলিশ সদস্যের সমন্বয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন জানায়, টাস্কফোর্স অভিযান পরিচালনার মাধ্যমে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বারকি নৌকা সহযোগে বালু ও পাথর উত্তোলনকারী শ্রমিকদের সংশ্লিষ্ট এলাকা হতে বিতাড়িত করা হয়।
এ সময় বালু পরিবহনের কাজে নিয়োজিত ২টি ট্রাক জব্দ করে জাফলং ট্রাক সমিতির সাংগঠনিক সম্পাদকের জিম্মায় প্রদান করা হয় এবং বেশ কিছু বালু ও পাথর বোঝাই নৌকা মাঝ নদীতে ডুবিয়ে দেওয়া হয়।
টাস্কফোর্স অভিযানে গোয়াইনঘাট থানা পুলিশের একটি টিম, জাফলংয়ের সংগ্রাম, তামাবিল ও শ্রীপুর বিওপির বিশ (২০) সদস্যের একটি টিম প্রয়োজনীয় সহায়তা প্রদান করে। অভিযান শেষে জাফলংয়ের ট্রাক সমিতির নেতৃবৃন্দকে ইসিএভুক্ত এলাকায় অবৈধভাবে বালু ও পাথর পরিবহন থেকে বিরত থাকতে আল্টিমেটাম দেওয়া হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...