
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কৃতিত্বের সাথে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এক জাঁকজমকপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের আয়োজনে বিদ্যালয়ে আজ বুধবার বিকেল ২টায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের মোট ৩৪ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার এবং গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের সভাপতি রতন কুমার অধিকারী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) এবং গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের প্রিন্সিপাল মো: জাকারিয়া হোসেন। গোয়াইনঘাট কিন্ডারগার্টেনের ভাইস প্রিন্সিপাল আলীম উদ্দিন-এর পরিচালনায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান অতিথির বক্তব্যে রতন কুমার অধিকারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। এই খুদে শিক্ষার্থীদের মেধার বিকাশ ধরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের যৌথ ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দিন আহমদ রুবেল, মো: জালাল উদ্দীন, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান,গোয়াইনঘাট অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন। এমন সাফল্যে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার