গোয়াইনঘাটে পাথর কোয়ারি সচলের দাবীতে প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ , ১২ ডিসেম্বর ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

দেশের অন্যতম পাথর কোয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি। পাথর কোয়ারি খুলে দেয়ার দাবিতে স্থানীয় হাদারপার বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসম্বর) দুপুরে স্থানীয় হাদারপার বাজারে উক্ত সমাবেশে কর্মসূচি পালন করা হয়।

বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা এম এ হকের সভাপতিত্বে ও বিছনাকান্দি পাথর সাপ্লাইয়ার সমিতির সহ সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও পাথর ব্যবসায়ী সমিতির সদস্য বদরুজ্জামান বদরুলের যৌথ পরিচালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিছনাকান্দি পাথর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ব্যবসায়ী আব্দুন নুর, সাবেক মেম্বার ওসমানগনি,ইউনিয়ন বিএনপির সভাপতি ইউনুস আলী, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুস শহীদ, সিফত উল্লাহ, কলিম উল্লাহ, হেলাল উদ্দিন, মুজিবুর রহমান, মাওলানা আখলাকুল আম্বিয়া, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জৈন উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্র সংসদের আহবায়ক আব্দুল মান্নান,মাহবুবুল আলম যুবদল নেতা ১নং রুস্তমপুর ইউনিয়ন, রুস্তুমপুর ইউনিয়ন জামাতের আমির জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল হক,বিছনাকান্দি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুস ছত্তার, আবুল হোসেন প্রমুখ।

এসময় বক্তারা বলেন, মহামান্য হাইকোর্টের গত ৩০ অক্টোবরের রায়ের প্রেক্ষিতে বৈধ ভাবে বিছনাকান্দি পাথর ব্যবসায়ীগন পাথর ক্রয় করার পর সহকারী কমিশনার ভুমি, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার ও স্থানীয় পুলিশ প্রশাসন এবং খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো কতৃক অবৈধ ভাবে পাথর জব্দের প্রতিবাদ জানান।

বক্তারা বলেন, ভারত থেকে এলসির মাধ্যমে পাথর ক্রয়ের লক্ষে পতিত আওয়ামী লীগ সরকার অবৈধভাবে আইন করে বিছনাকান্দি সহ দেশের সবকটি পাথর কোয়ারি বন্ধ করে। অবিলম্বে পাথর কোয়ারি খুলে না দিলে হরতালের মতো কঠোর কর্মসূচি পালনের হুমকি দেন বক্তারা।

মন্তব্য লিখুন

আরও খবর