
সিলেটের গোয়াইনঘাট উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের আয়োজনে উপজেলা কনফারেন্স রুমে এক মনোরম ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪ মার্চ) আয়োজিত এ ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।
ইফতার পূর্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি হিফজুর রহমান খাঁন এর সভাপতিত্বে ও সঞ্চালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কাউট সদস্য মাহমুদুল হাসান শাফি।
এসময় বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইদুল ইসলাম,উপজেলা স্কাউট কমিশনার আহমদুল কিবরিয়া বকুল, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমন,উপজেলা রিপোর্টার্স ক্লাবের নির্বাহী সদস্য মারজানুল আযহার জুনেদ।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, “স্কাউটরা সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণদের নৈতিক ও মানবিক শিক্ষায় উদ্বুদ্ধ করে। এ ধরনের আয়োজন আমাদের সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।”
আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওঃ আলী হোসেন।এরপর উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মুক্ত স্কাউট গ্রুপের এস.আর.এম মারুফ আহমদ,গোয়াইনঘট সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এস.আর.এম আলম মিয়া সহ স্কাউট সদস্যবৃন্দ। ।
মন্তব্য লিখুন
আরও খবর
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক গ্রেপ্তার
সাভারে মদ তৈরির কারখানায় চীনা নাগরিক...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর থেকেই: রাষ্ট্রপতি...
দুর্যোগ সহনশীল সমাজ গড়তে হবে ঘর...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা...
গোয়াইনঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে...
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার দুই আসামি...
আখাউড়ায় মন্দিরে চুরি মূর্তিসহ মালামাল উদ্ধার...
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার
মেক্সিকোতে ঝড়ে মৃত বেড়ে চার