
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে গোয়ালঘর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে রওশন আরা বেগম (৪৮) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভার কুশাডাঙ্গা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। চার সন্তানের জননী রওশন আরা বেগম ওই গ্রামের মো. হাসান ওরফে মান্দার শেখের স্ত্রী।
পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা বিদ্যুৎস্পৃষ্টের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৬টার দিকে বসতবাড়ির পাশে গোয়ালঘর পরিস্কার করতে মোটরে পানির উঠানোর জন্য বিদ্যুতের সুইচ অন করতে গিয়ে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হন রওশন আরা বেগম।
তার পুত্রবধূ বিষয়টি টের পেয়ে আশপাশের লোকজন ডেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সাবরিনা হক রুম্পা জানান, হাতপাতালে আসার আগেই রওশন আরা বেগমের মৃত্যু হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...