
মোঃ মিজান লোহাগাড়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ৬ লেনে উন্নীত করার দাবিতে লোহাগাড়া উপজেলার আমিরাবাদে মানববন্ধন ও৷ অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুর ২ঘটিকার সময়ে লোহাগাড়া সর্বস্তরের জনসাধারণ উদ্যোগে উপজেলা মডেল মসজিদ হতে আমিরাবাদ স্টেশন এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কটি দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারের মানুষের জীবনরেখা। প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচলের ফলে সড়কটি এখন মারাত্মক যানজট ও দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছে। দুই লেনের এই সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, এতে প্রাণহানি ও জনভোগান্তি বেড়েই চলছে।
বক্তারা আরও বলেন, দেশের অন্যতম পর্যটন জেলা কক্সবাজারে নিরাপদ ও দ্রুত যাতায়াত নিশ্চিত করতে হলে এই মহাসড়ককে ৬ লেনে উন্নীত করা এখন সময়ের দাবি। সরকার দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত পুরো মহাসড়ক ৬ লেনে রূপান্তরের প্রকল্প বাস্তবায়ন করুক।
তারা আরও জানান, এই সড়ক দক্ষিণ চট্টগ্রামের শিল্প, বাণিজ্য ও পর্যটনের প্রাণকেন্দ্র। তাই এর উন্নয়ন শুধুমাত্র এক এলাকার নয়, বরং সারাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সঙ্গে জড়িত। বক্তারা মহাসড়কের উন্নয়নকাজে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে স্থানীয় সামাজিক, ও ব্যবসায়ী নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...