
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে ৪ হাজার মিটার কারেন্ট ধ্বংস ও ২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে। অভিযান উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশাত ফারাবী এর নেতৃত্বে পদ্মা নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়।
অভযানের অন্যরা হলেন- উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য অফিসার এস এম জাহাঙ্গীর কবির, চরভদ্রাসন থানার উপপরিদর্শক মোঃ রফিকুজ্জামান, ক্ষেত্র সহকারী শামীম আরেফিন ও পেশকার মানোয়ার হোসেন প্রমুখ।
জানা যায়, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেল তিনটা থেকে পাঁচটা পর্যন্ত উপজেলা পদ্মা নদীর মাথাভাঙ্গা, চর গোপালপুর ও হরিরামপুর ইউনিয়নের বিভিন্ন জল সীমানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমান আদালত।
অভিযানের টের পেয়ে অবৈধ মাছ শিকারী জেলেরা পালিয়ে গেলেও মাছ ও জাল ফেলে যায়। এতে প্রায় চার হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
পরে পদ্মা নদীর গোপালপুর ঘাট এলাকায় নিষিদ্ধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ২০ কেজি ইলিশ মাছ বাদুল্লা মাতুব্বরের ডাঙ্গী গ্রামের মদিনাতুল উলুম দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন