• জাতীয় লিড নিউজ
  • চলমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

চলমান পরিস্থিতি নিয়ে ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্ব তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেবে।

সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠক বিএনপির মহাসচিব ছাড়াও অংশ নেবেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন বীর বিক্রম।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বিএনপির পক্ষ থেকে বৈঠকে অংশ নেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ।

বৈঠক দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে জানান তিনি।