
একাত্তরের বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মেম্বার গতকাল,(শনিবার ১৫,ই মার্চ ,২০২৫) বিকাল ৪ টা ৩০ মিনিট সময় মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন ।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
পরিবার সূত্রে জানা যায় গত এক সপ্তাহ আগে ব্রেন স্ট্রোক করলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মেম্বার কে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতাল
ভর্তি করা হয় । অবস্থা অবনতি হইলে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মানিকগঞ্জ সাবেক কর্নেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি
করা হয়।
তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলা
মেঘ শিমুল – গ্রামে , জাগীর ইউনিয়নে সদর উপজেলা: মানিকগঞ্জ ,
সে ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে জীবন বাজি
রেখে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
মৃত্যু কালে তিনি , ২ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন
এবং বহু আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যান।
মরহুমের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য প্রশাসনের
পক্ষ থেকে উপস্থিত মোঃ মাসুদ আলী শাহরিয়ার ,
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
এবং মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) এস এম আমানুল্লাহ ।
গার্ড অফ ওনার পরিচালনা করেন এ এস আই
মোহাম্মদ জাকির হোসেন , পুলিশ লাইন মানিকগঞ্জ।
পরে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে আজ
১৬ই মার্চ রবিবার সকাল ১১ টায় দাফন করা হয়।
জানাজায় সাবেক উপজেলা চেয়ারম্যান আতোয়ার রহমান আতা ,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনীতি দলের নেতা কর্মীসহ সহ সর্বস্তরের শ্রেণী পেশার
মানুষ এবং বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি
আবুল হোসেন , বীর মুক্তিযোদ্ধা মোঃ কুদ্দুস মিয়া,
বীর মুক্তিযোদ্ধা এমদাদ হোসেন, রাষ্ট্রীয় মর্যাদায়
উপস্থিত ছিলেন ।
মরহুমের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে স্মৃতিচারণ
করেন সাবেক সদর উপজেলার চেয়ারম্যান
মোঃ আতাউর রহমান আতা এবং মরহুম বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ মেম্বারের বড় ছেলে ।
মরহুমের ছেলে কান্না জড়িত কন্ঠে বলেন আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমার বাবা যদি কারো সাথে কোন ভুল করে থাকে তাকে ক্ষমা করে দিবেন।
পরে বড় ছেলে নিজেই বাবার জানাজা পড়ান ।
আব্দুল আজিজ মেম্বারের মৃত্যুতে মানিকগঞ্জ মুক্তিযোদ্ধা জেলা সংসদ ও সমন্বয় পরিষদ এবং মানিকগঞ্জ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল মানিকগঞ্জ জেলা শাখা গভীর শোক প্রকাশ করেছে ।
সেই সাথে তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন সহ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...