
জাহিরুল ইসলাম রনি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে চাঁদাবাজির মামলায় গ্রেফতারের পর কারাগারে প্রেরণ করা হয়েছে ঠাকুরগাঁও-২ আসনের সাত বারের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোহাম্মদ দবিরুল ইসলাম কে।
রোববার দুপুরে ঠাকুরগাঁও বিজ্ঞ আদালতে তুলা হয়। পরে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন তাকে ঠাকুরগাঁও কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
ঠাকুরগাঁও-২ আসনের (বালিয়াডাংগী, হরিপুর সহ আংশিক রাণীশংকৈল ) পর পর সাত বারের সাবেক এই সংসদ সদস্যকে গত বুধবার (২ অক্টোবর) মধ্যে রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার রামনাথ বাজারের আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৩ সেপ্টেম্বর ১০ কোটি টাকার চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগে তাকে ১ নম্বর আসামি করে মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুর রহমান বাবলু। এদিকে গত ২৫ সেপ্টেম্বর শিক্ষার্থী মাহাবুব আলম হত্যার ঘটনায় আরো একটি মামলা দায়ের করেন নিহত শিক্ষার্থীর বাবা আব্দুল জব্বার। এখানেও ১ নম্বর আসামি করা হয় সাবেক এই সংসদ সদস্যকে।
চাঁদাবাজির মামলায় শুনানি শেষে ঠাকুরগাঁও জেল হাজতে প্রেরণ করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রহিমা খাতুন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...