
ত্রিপুরা কল্যাণ ফোরাম, চট্টগ্রাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে চান্দগাও থানা শাখা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল ১০টায় চান্দগাও থানাধীন এলাকায় আয়োজিত এ কাউন্সিলে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জুয়েল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক খগেশ্বর ত্রিপুরা রণজিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা কল্যাণ ফোরাম চট্টগ্রাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও সমাজকর্মী সুরেশ বরণ ত্রিপুরা।
আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নিত্যময় ত্রিপুরা বিকাশ, সাধারণ সম্পাদক রকি ত্রিপুরা, সাবেক সভাপতি যতীন ত্রিপুরা, সাবেক সাংগঠনিক সম্পাদক বনিক রঞ্জন ত্রিপুরা, টিএসএফ কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ সম্পাদক রনজিত ত্রিপুরা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অতুল বিকাশ ত্রিপুরা, সমাজসেবক বিনয় ত্রিপুরা প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরাম কেন্দ্রীয় কমিটির কাউন্সিল আহ্বায়ক ও সহ-সভাপতি অন্তর ত্রিপুরা, সহ-সাংগঠনিক সম্পাদক লজেন্দ্র ত্রিপুরা, শ্রীজয় ত্রিপুরা, অর্পণ ত্রিপুরা ও অভিজিৎ ত্রিপুরা।
অনুষ্ঠানে আলোচনা সভায় কেন্দ্রীয় কমিটির অভিমন্যু ত্রিপুরা মিরলের সঞ্চালনায় এবং সাংগঠনিক সম্পাদক কহেন ত্রিপুরার স্বাগত বক্তব্যে মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, চান্দগাও থানাধীন এলাকা ঐতিহাসিকভাবে ত্রিপুরা জাতির গৌরবোজ্জ্বল ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। দ্বাদশ শতাব্দীর পূর্বে আরাকানের সঙ্গে যুদ্ধ করে তৎকালীন ত্রিপুরা মহারাজারা স্বাধীন ত্রিপুরা রাজ্যের সুনাম ইতিহাসে প্রতিষ্ঠা করেছিলেন।
তবে ঐক্যের অভাব ও পর্যাপ্ত শিক্ষার ঘাটতির কারণে সময়ের ব্যবধানে ত্রিপুরা জাতির সামাজিক প্রভাব দুর্বল হয়ে পড়ে।
বক্তারা আরও বলেন, বাংলাদেশের বিভিন্ন জেলায় ত্রিপুরা জনগোষ্ঠীর বসবাস থাকলেও চট্টগ্রাম মহানগরের চান্দগাও থানায় এতদিন কোনো সংগঠিত সামাজিক ও মানবিক প্ল্যাটফর্ম ছিল না।
সামাজিক সচেতনতা সৃষ্টি, ঐক্য গড়ে তোলা এবং মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে ত্রিপুরা কল্যাণ ফোরামের এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তারা।
কাউন্সিলের উদ্বোধক খগেশ্বর ত্রিপুরা রণজিত শপথ পাঠের মাধ্যমে বিদ্যা মোহন ত্রিপুরাকে সভাপতি, অজিত ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং খোকুই ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক করে ৪৭ সদস্যবিশিষ্ট ত্রিপুরা কল্যাণ ফোরাম চান্দগাও থানা শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...