• দেশজুড়ে প্রধান সংবাদ
  • চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী খুলারাম পরিবারকে পার্বত্য জেলা পরিষদের সহায়তা প্রদান

চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী খুলারাম পরিবারকে পার্বত্য জেলা পরিষদের সহায়তা প্রদান

প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ণ , ৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 10 months আগে
ছবি- সময়ের আবর্তন।

দীর্ঘদিন ধরে কিডনি সমস্যা ও অর্থাভাবে চিকিৎসাবঞ্চিত থাকা গুইমারা উপজেলার খুলারাম ত্রিপুরা (৩৮) অবশেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইউরোলজি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৫আগস্ট) সকালে মৃত্যুবরণ করেন।

চিকিৎসাধীন থাকা অবস্থায় তার কিডনির জটিলতা বৃদ্ধি পায়। ইউরোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ আলমগীর ভূইয়ার অধীনে তাকে উন্নত চিকিৎসা প্রদান করা হচ্ছিল। চিকিৎসার অংশ হিসেবে তার শরীরে ব্যয়বহুল Albunorm 25% ইনজেকশনসহ একাধিক ওষুধ ও এক ব্যাগ রক্ত দেওয়া হয়।

চিকিৎসকের বোর্ড মিটিংয়ে তার কিডনির অপারেশনের সিদ্ধান্ত নেওয়া হলেও, আর্থিক সংকটের কারণে পরিবারটি সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন করে। পরে ৩ আগস্ট সফলভাবে অপারেশন সম্পন্ন হলেও কিন্তু ভাগ্যের কি আছে বাঁচাতে পারেনি।

পরবর্তীতে আজ মঙ্গলবার সকালে খুলারাম ত্রিপুরা মৃত্যুবরণ করলে, তার মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিজ বাড়ি গুইমারা উপজেলার নাক্রাই সুবলচন্দ্র পাড়া পর্যন্ত পৌঁছে দেওয়া এবং শেষকৃত্যানুষ্ঠান (দাহ্যক্রিয়া) সম্পন্ন করার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা নগদ আর্থিক সহায়তা প্রদান করেন।

সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর ত্রিপুরা কল্যাণ ফোরামের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা সুরেশ বরণ ত্রিপুরা। তিনি শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে সবার প্রতি আহ্বান জানান।