
হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী নৌ-পথে আবারও ফেরি চলাচল বন্ধ করেছেন ফেরি কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। এতে করে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি, গাড়ির চালক-হেলপাররা ভোগান্তিতে স্বীকার হচ্ছেন।
গতকাল শুক্রবার (৮ নভেম্বর) সকাল থেকে নাব্য সংকটের কারণে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন ফেরি কর্তৃপক্ষ। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপরেশনের (বিআইডব্লিউটিসি) ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বিষয়টি নিশ্চিত করেছেন। তবে সংশ্লিষ্টরা বলছেন বিআইডব্লিউটি’র ক্লিয়ারেন্স দিলেই এই রুটে আবারও ফেরি চলাচল শুরু করবে।
জানা যায়, ফেরি বন্ধ থাকায় গত দুদিনে চিলমারী ফেরিঘাট এলাকার সড়কে প্রায় শতাধিক পণ্যবাহী গাড়ি অপেক্ষা করছেন। এই পথে প্রতিদিন ২৫ থেকে ৪০টি পণ্যবাহী পরিবহন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। ব্রহ্মপুত্র নদের চিলমারী-রৌমারী রুটে নদী খননের কাজ শুরু হয়েছে জানিয়ে ড্রেজিংয়ের (খনন) দায়িত্বে থাকা প্রকৌশলী কামরুজ্জামান বলেন, ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে পানির গভীরতা ৬ ফিট রয়েছে।
এখন এই জায়গা গুলোতে খনন করে অন্তত ৭ ফিট গভীরতা করলে ফেরি চলবে। বিআইডব্লিউটিসির ম্যানেজার (বাণিজ্য) প্রফুল্ল চৌহান বলেন, নাব্য সংকটের কারণে সাময়িক ভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রহ্মপুত্র নদে ড্রেজিং এর কাজ শেষ হলেই এবং বিআইডব্লিউটিএ ক্লিয়ারেন্স দিলেই আবারও এই রুটে ফেরি চলাচল করবে বলে জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...