ছাত্রদল নেতার সাহসী ভৃমিকার কারনে সরকারি কোটি টাকার সম্পদ রক্ষা

প্রকাশিত: ৯:২৩ পূর্বাহ্ণ , ৪ ফেব্রুয়ারি ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মোঃ রাকিবুজ্জামান দশমিনা (পটুয়াখালী): পটুয়াখালীর দশমিনায় বি টি সি এল (টি এন্ড টি) ভবন থেকে ব্যাটারি সহ প্রায় কোটি টাকার মালামাল চুরি হওয়ার সময়ে চোরকে আটক করে মালামাল রক্ষা করেছেন দশমিনা উপজেলা ছাত্রদলের নেতা আবুল বসার।

গতকাল সোমবার (০৩ জানুয়ারি) রাত ১১ টার দিকে টি সি এল (টি এন্ড টি) সংলগ্ন এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতা আবুল বসার জানান, গতকাল রাত ১১ টার দিকে বি টি সি এল (টি এন্ড টি) ভবন থেকে একটি ব্যাটারি চুরি করে নেওয়ার সময়ে আমি সহ কিছু লোকজন তাকে ধরে অনেক জিজ্ঞাসাবাদ করার পড়ে জানা যায় এই গুলো টি এন্ড টি অফিসের ব্যাটারি তাৎক্ষণিক টি এন্ড টি অফিসের কাছে গিয়ে দেখতে পাই অনেক গুলো ব্যাটারি টি এন্ড টি অফিসের বাহিরে নামানো হয়েছে।

বিষয়টি সাথে সাথে থানা পুলিশকে অবগত করি। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী এসে অভিযান পরিচালনা করে টি এন্ড টি অফিসের ভিতরে থাকা ৪৮ টি ব্যাটারি মধ্যে ২০ ব্যাটারি বর্তমানে আছে বাকী ২৮ টি ব্যাটারি নিয়ে গেছে।

জানা গেছে এই ব্যাটারি গুলোর বর্তমান বাজার মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা, ভবন টির ভিতরে কয়েক কোটি টাকার মেশিন সহ মালামাল রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সাহসী ভূমিকার কারনে সর্ব মহলের থেকে সাধুবাদ জানাচ্ছে ছাত্রদল নেতা আবুল বসার কে। জানা গেছে, এবিষয় দশমিনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মন্তব্য লিখুন

আরও খবর