
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পূর্ব জাফলং ইউনিয়ন শাখার অন্যতম নেতা লিটন আহমেদ’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি।
লিটন দীর্ঘদিন থেকে কিডনির সমস্যায় গুরুতর অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ২৫ সেপ্টেম্বর সিলেটের ইবনেসিনা হাসপাতালের আই সি ইউ তে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।
লিটনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোয়াইনঘা উপজেলার পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি আমজাদ বকস ও সাধারণ সম্পাদক মাসুদুল আলম রানা।
এক শোকবার্তায় তারা বলেন, লিটন আহমেদ’র মৃত্যুতে এলাকাবাসী, পরিবারবর্গ ও আত্মীয়স্বজনদের মতো আমরাও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি।
দোয়া করি, মহান রাব্বুল আলামিন যেন তাকে বেহেস্ত নসিব এবং গভীর শোকে কাতর পরিবারের সদস্যদেরকে ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
পূর্ব জাফলং ইউনিয়ন বিএনপি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি সমবেদনা জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...