
প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৫ জন কর্মকর্তার দপ্তর রদবদল করা হয়েছে।
সোমবার (৩ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের প্রশাসন-১ শাখার উপসচিব মুহাম্মদ আবদুল্যাহ আল জাবেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশ অনুসারে, সচিবালয় নিরাপত্তা শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৪ শাখা) মো. জসিম উদ্দীনকে সচিবালয় নিরাপত্তা শাখায়, নবযোগদানকৃত উপসচিব রাজিব আহমেদকে আনসার-১ শাখায়, আনসার-১ শাখার উপসচিব রোকেয়া পারভীন জুইকে সীমান্ত-২ শাখায়, পুলিশ-৫ শাখার সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-২ শাখা) তৌছিফ আহমেদকে পুলিশ-২ শাখা (অতিরিক্ত দায়িত্ব: পুলিশ-৫ শাখা) এবং নবযোগদানকৃত সিনিয়র সহকারী সচিব মরিয়ম জাহানকে পুলিশ-৪ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রশাসনিক কাজের সুবিধার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এ কর্মকর্তাদের এই বদলি বা পদায়ন করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে অফিস আদেশে।
এতে আরও বলা হয়েছে, বিধি মোতাবেক সংশ্লিষ্ট কর্মকর্তারা অতিরিক্ত দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...