
শফিকুল ইসলাম,জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দোতলা বিশিষ্ট প্রশাসনিক ভবনে ২০২৪-২৫ অর্থবছরের প্রায় ৪০ লক্ষ টাকা বরাদ্দের লিফট লাগানোর কাজ করা হচ্ছে। যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
লিফট লাগানোর বিষয়ে উপাচার্য ড.মো:রেজাউল করিম বলেন, পূর্বের প্রশাসন থাকাকালীন লিফট নির্মাণের জন্য প্রায় ৪০ লক্ষ টাকা গত অর্থবছরে (২০২৪-২৫) এ বাজেট পাশ করা হয়েছিল। এখন লিফটের বরাদ্দকৃত টাকা যদি, লিফট লাগানোর খাতে ব্যয় না করা হয় তাহলে টাকা চলে যাবে।
লিফটের জন্য বরাদ্দ টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে লিফট লাগানোর বিষয়ে অনিচ্ছুক ছিলাম। যদি শিক্ষার্থীরা লিফট না লাগাতে চাই, তাহলে প্রশাসন থেকে লিফট লাগাবে না।
আমি বলেছিলাম লিফট লাগানোর যে বরাদ্দ করেছিলো সেটা অন্যত্র স্থানে খরচ করতে কিন্তু বলা হয়েছে ওই টাকা অন্য খাতে ব্যয় করা যাবে না। তিনি আরো বলেন, প্রশাসনিক ভবনে যখন বাইরে থেকে অনেক মেহমান আসে তখন লিফটের ব্যবস্থা থাকলে তাদের দোতালায় উঠতে সুবিধা হবে।
লিফট লাগানোর বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মুরসালিন জয় বলেন, যেখানে জবি শিক্ষার্থীরা ৭-৮ তলা ভাড়া বাসাতে করুণ জীবন- যাপন করছে, সেখানে দুই তলা ভবনের জন্য লিফটের ব্যবস্থা করা জবি প্রশাসনের বিলাসিতা ছাড়া আর কিছুই নয়! আমি ব্যক্তিগতভাবে যদি প্রশাসনের শিক্ষার্থীবান্ধব কাজ না করার জন্য ধিক্কার জানাই।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...