• ঢাকা দেশজুড়ে
  • জবি ছাত্রলীগ নেতার কটুক্তির জেরে সংঘর্ষে আহত কয়েকজন

জবি ছাত্রলীগ নেতার কটুক্তির জেরে সংঘর্ষে আহত কয়েকজন

প্রকাশিত: ১:১৪ পূর্বাহ্ণ , ২২ অক্টোবর ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

শফিকুল ইসলাম, জবিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) প্রতিষ্ঠাবার্ষিকীর সময় “জুলাই বিপ্লব” ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামফলক পুনঃস্থাপন নিয়ে কটুক্তি করার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।

ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হানিফ আহমেদ, আল আমিন, এবং রাব্বানী সাধারণ শিক্ষার্থীদের সাথে টিএসসিতে বিতর্কে জড়িয়ে পড়েন।

কটুক্তির প্রতিবাদে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়, যেখানে বেশ কয়েকজন আহত হয়। যার মধ্যে অনিক কুমার দাস, নাহিয়ান বিন হক অনিকসহ আরও কয়েকজন রয়েছেন। পরে ছাত্রদলের নেতারা মধ্যস্থতা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

মন্তব্য লিখুন

আরও খবর