
এম এ ওয়াহিদ রুলু, কমলগঞ্জঃ মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভায় নাগরিক সেবা ও স্যানিটেশন ব্যবস্থার উন্নয়নে ৩টি পাবলিক টয়লেট নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রতিটি পাবলিক টয়লেট নির্মাণে ব্যয় ধরা হয়েছে ২৭ লাখ টাকা, ফলে ৩টির মোট ব্যয় ৮১ লাখ টাকা।
এর মধ্যে উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের নির্মাণকাজ চলছে। তবে ভানুগাছ পৌর বাজার এলাকায় উপযুক্ত জমি না থাকায় তৃতীয় পাবলিক টয়লেটের কাজ শুরু করা সম্ভব হয়নি।
একই সঙ্গে ১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এফএসটিপি) নির্মাণের পরিকল্পনাও এক একর জমির অভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না। ফলে পৌর এলাকার আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা বর্জ্য শোধনাগার ও জনস্বাস্থ্য উন্নয়নের গুরুত্বপূর্ণ প্রকল্পটি অনিশ্চয়তার মুখে রয়েছে।
উপজেলা স্যানিটারি কর্মকর্তা ও প্রকৌশলী সুজন আহমেদ বলেন, উপজেলা চৌমোহনা ও ভানুগাছ রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুটি পাবলিক টয়লেটের কাজ চলছে এবং আগামী এক মাসের মধ্যে নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, তৃতীয় পাবলিক টয়লেট এবং এফএসটিপি প্রকল্পের জন্য প্রয়োজনীয় এক একর জমি পাওয়া যাচ্ছে না। জমির ব্যবস্থা করা গেলে দ্রুত সময়ের মধ্যে প্রকল্প ২টির কাজ শুরু করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...