
জয়পুরহাটে কামাল হত্যা মামলায় ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড ও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ডের দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন।
দণ্প্রাডপ্তরা হলেন, জয়পুরহাট সদরের তেঘর রেলগেট এলাকার মৃত তছির উদ্দীনের ছেলে সুজাউল ওরফে সেজাউল, মুজিবনগর এলাকার মৃত ময়নুদ্দিনের ছেলে রুবেল, পলি কাদোয়ার খোরশেদ আলমের ছেলে লম্বা বাবু, পূর্ব দেবীপুরের মৃত জোব্বার মন্ডলের ছেলে জিয়া, দেওয়ানপাড়ার হাসানের ছেলে মিজানুর রহমান ওরফে পিচ্চি জুয়েল, গৌরীপাড়ার শাহজাহান আলী মিস্ত্রীর ছেলে ফরিদুল ইসলাম কানা সবুজ, ওবাইদুল ইসলামের ছেলে রানা আহম্মেদ ও ইসলাম নগরের জালাল উদ্দিনের ছেলে মিঠুন। এদের মধ্যে সেজাউল, জিয়া, পিচ্চি জুয়েল ও কানা সবুজ পলাতক রয়েছেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট সদর উপজেলার পূর্ব দেবীপুর গ্রামের আব্দুস সালামের ছেলে কামালের সাথে সেজাউলের এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।
এরই জেড়ে আসামীরা তাকে হত্যার পরিকল্পনা করে। ২০১৫ সালের ৩ অক্টোবর রাতে কামালকে বাড়ি থেকে ডেকে নিয়ে নিয়ে যাওয়া হয়। এরপর তেঘর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে কামালকে কুপিয়ে হত্যা করে আসামীরা। পরের দিন সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করলে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...