
জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জয়পুরহাট জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জনপ্রশাসন মন্ত্রণালয় ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী।
জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়পুরহাটের জেলা প্রশাসক মো. আল মামুন মিয়া।
এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাটের পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক মো. গোলজার হোসেন, জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার সরকার, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসানসহ জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা, সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে জেলার পাঁচ উপজেলা ও তিন পৌরসভাসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী ম্যাচে শুক্রবার বিকেল ৩টায় জয়পুরহাট পৌরসভা ও আক্কেলপুর উপজেলার দল মুখোমুখি হয়।
আগামীকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে পাঁচবিবি পৌরসভা ও কালাই উপজেলা দল অংশ নেবে। ২৭ সেপ্টেম্বর জয়পুরহাট সদর উপজেলা বনাম ক্ষেতলাল উপজেলা এবং ২৮ সেপ্টেম্বর আক্কেলপুর পৌরসভা বনাম পাঁচবিবি উপজেলা দলের খেলা অনুষ্ঠিত হবে।
এরপর ২ ও ৩ অক্টোবর দুটি সেমিফাইনাল এবং ৯ অক্টোবর বিকেল ৩টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলার বিভিন্ন দলের অংশগ্রহণে আয়োজিত এ ফুটবল টুর্নামেন্টকে ঘিরে জয়পুরহাটের ক্রীড়াঙ্গনে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্বোধনী ম্যাচ দেখতে জেলা স্টেডিয়ামে ক্রীড়াপ্রেমীদের উপস্থিতি ও উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...