
জয়পুরহাটের পাঁচবিবিতে টিস্যু কালচারের মাধ্যমে বীজ আলু উৎপাদন বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল সাড়ে ৩ টায় পাঁচবিবি উপজেলার মাঝিনা ব্লকের মাঠে জুয়েল এগ্রো ফার্মের আয়োজনে মাঠ দিবসে পবিত্র কুরআন থেকে তেলওয়াত করেন মোঃ জিলহজ্ব ইসলাম। পরে ফার্মের সত্ত্বাধিকারী মোঃ জুয়েল এর সভাপতিত্বে বক্তব্য দেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুল গফুর মন্ডল, ইউপি সদস্য ও কৃষক আমিনুর ইসলাম, আলম হোসেন, টপি হোসেন, মাসুদ রানাসহ বীজ ডিলারগণ।
এ সময় বক্তারা বলেন, দেশে উৎপাদিত আলুর উদ্বৃত্ত অংশ যেন নষ্ট না হয় সে জন্য টিস্যু কালচারের মাধ্যমে উৎপাদিত বীজ আলু লাগিয়ে ইতিমধ্যে জেলার বহু কৃষক তাদের জমিতে উচ্চ ফলন পেয়েছেন। তাই এটির ব্যবহার বাড়াতে হবে।
মাঠ দিবসে উপস্থিত কৃষকরা বলেন, ইতিপূর্বে আমরা বিভিন্ন জায়গা থেকে আলুর বীজ কিনে জমিতে রোপণ করে কাংখিত ফলন পাইনি এবং প্রতারনার শিকার হয়ে ব্যপক লোকশানে পরেছি। গত দু’বছর ধরে জুয়েল এগ্রো ফার্ম থেকে বীজ নিয়ে অনেক লাভবান হয়েছি। আমরা প্রতি বিঘা জমিতে ৭০ থেকে ৯০ মন পর্যন্ত ফলন পাচ্ছি এবং লাভবান হয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...