
জয়পুরহাটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এর পরিচয়দানকারী এক ভুয়া সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার ( ২ নভেম্বর) বিকেলে জয়পুরহাট সদর উপজেলার ভাদসা ইউনিয়নের বাঁশকাটা গ্রাম থেকে রুবেল হোসেন নামে ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী ব্যাক্তিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত রুবেল হোসেন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা দক্ষিণ দিওর গ্রামের জিল্লুর রহমানের ছেলে।
এ তথ্য নিশ্চিত করে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন জানান, গ্রেফতারকৃত রুবেল হোসেন জেলার বিভিন্ন এলাকায় গিয়ে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই)ও সমাজসেবা অফিসের ফিল্ড অফিসার পরিচয় দিয়ে বেশকিছু সাধারণ মানুষদের সরকারি আর্থিক সহযোগিতা দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করে আসছিল।
এমন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পরিচয়পত্র ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন