
নিরাপদ জয়পুরহাট গঠনে আইনশৃঙ্খলা বাহিনী ও জনগণের অংশীদারত্ব টাউনহল সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সরকারি কলেজের হলরুমে রাজশাহী র্যাব-৫ এর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় র্যাব -৫ জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাঈদ আনোয়ার রাহী, অতিরিক্ত পুলিশ সুপার আরিফ হোসেন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহম্মেদ, জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষক পরিষদের সভাপতি কাজী ইমরুল কায়েস ও র্যাবের স্কোয়াড কমান্ডার ফাহাদুজ্জামান আকন্দ।
সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নত করা, অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, মাদক, কিশোর গ্যাং, সাইবার অপরাধ ও সামাজিক অপরাধ মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী এবং জনগণের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি অপরাধ দমনে তথ্য আদান-প্রদান, পারস্পরিক আস্থা এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার আহ্বান জানানো হয়।
সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।
উপস্থিত অংশগ্রহণকারীরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...