
লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জয়পুরহাট সদর উপজেলার গুলশান মোড় ও খঞ্জনপুর এলাকায় দুইটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
র্যাব-৫, সিপিসি-৩ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে গোয়েন্দা নজরদারির মাধ্যমে সদর উপজেলার বিভিন্ন এলাকায় গ্যাস সিলিন্ডার বিক্রির অনিয়মের তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি দল এবং জয়পুরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব কুমার বিশ্বাস যৌথভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ধারায় লাইসেন্স ছাড়া গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে খঞ্জনপুর এলাকার মোঃ জহুরুল (৪০) কে ৫ হাজার টাকা এবং হারাইল এলাকার মোঃ আনিছুর (৫০) কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
জবই বিলে তালবীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...