
শারদীয় দূর্গাপূজা উপলক্ষে জয়পুরহাটে ৪ শতাধিক সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের মাঝে পূজার উপহার সামগ্রী বিতরণ করেছে জেলা মটর শ্রমিক ইউনিয়ন। শনিবার (১০ অক্টোবর) বিকেলে শহরের বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনের নিজ কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা মটর শ্রমিক ইউনিয়নের কর্তৃক আয়োজিত
অনুষ্ঠানের প্রধান অতিথি জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান সনাতন ধর্মাবলম্বী শ্রমিকদের হাতে পূজার উপহার সামগ্রী তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা শিপলু ও জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ।
আয়োজকরা জানান, শারদীয় দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ভাগাভাগি করতে শ্রমিকদের সঙ্গে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় করার লক্ষ্যেই এমন আয়োজন করা হয়েছে। এসব উপহার সামগ্রী পেয়ে শ্রমিকদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা গেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...