
জাহিরুল ইসলাম রনি,ঠাকুরগাঁওঃ ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
বিআরটিএ ঠাকুরগাঁও সার্কেলের সহকারী পরিচালক তন্ময় কুমার ধরের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি সকলকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। মানসম্মত হেলমেট ব্যবহার ও নির্ধারিত গতিসীমা বজায় রাখলেই সড়ক হবে নিরাপদ।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা তথ্য কর্মকর্তা এইচ এম শাহজাহান মিয়া, নিরাপদ সড়ক চাই (নিসচা) ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জাহিদ ইকবাল, মটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বারসহ প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধি উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...