
মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জঃ জাতীয় পর্যায়ের ব্যাডমিন্টন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে গোমস্তাপুরের নাম উজ্জ্বল করায় কৃতী সন্তান শাহাদাত আলম রিয়াসকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) গোমস্তাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়। ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ আয়োজিত ব্যাডমিন্টন একক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করেন শাহাদাত আলম রিয়াস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার আসমা আক্তারসহ ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।
জাতীয় পর্যায়ে অসাধারণ সাফল্যের মাধ্যমে গোমস্তাপুরের পরিচিতি তুলে ধরায় শাহাদাত আলম রিয়াসের ভূয়সী প্রশংসা করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা। তাঁর এই অর্জন এলাকার তরুণ-তরুণীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলেও তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রিয়াসের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ ক্রীড়া জীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা।
জাতীয় পর্যায়ে এমন অর্জন গোমস্তাপুরের ক্রীড়াঙ্গনে নতুন অনুপ্রেরণা সৃষ্টি করবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...