
জিয়া অরফানেজ ট্রাস্ট অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ড বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদনের ওপর দ্বিতীয় দিনের শুনানি শেষ হয়েছে। আগামীকাল পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আপিল বিভাগ।
বুধবার (৮ জানুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে চার বিচারপতি আপিল বেঞ্চে খালেদা জিয়ার আইনজীবীরা শুনানি করেন।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে একাধিক আইনজীবী শুনানিতে যুক্তিতর্ক তুলে ধরেন। তারা এই মামলার ও জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের সঙ্গে খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নেই। ট্রাস্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।
আইনজীবীরা দাবি করেন, রাজনীতি থেকে দুরে রাখতেই এই সাজানো মামলায় খালেদা জিয়াকে সাজা দেয়া হয়েছে।
আপিল বিভাগ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার আপিলের শুনানি বৃহস্পতিবার (৯ জানুয়ারি) পযন্ত মুলতবি করেছেন। ওইদিন রাষ্ট্রপক্ষ ও দুদককে তাদের বক্তব্য উপস্থাপন করতে বলা হয়েছে
প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে ৫ বছরের কারাদণ্ডাদেশ দেন বিচারিক আদালত। একইসঙ্গে তারেক রহমানসহ সব আসামিদের ১০ বছরের সাজা দেওয়া হয়৷ পরে হাইকোর্ট খালেদা জিয়াকে ১০ বছরের কারাদণ্ড দেন। এই রায়ের বিরুদ্ধে আপিল করেন খালেদা জিয়ার আইনজীবীরা৷ গেলো ৫ আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রপতি খালেদা জিয়ার দণ্ড মওকুফ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...