
শাহরিয়ার মিল্টন , শেরপুরঃ জুয়া ও অবৈধ অনলাইন বেটিং প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে শেরপুর জেলা পুলিশ। এ লক্ষ্যে বাংলাদেশ সরকারের প্রণীত ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ বাস্তবায়নে জেলায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দিয়েছে জেলা পুলিশ।
রবিবার (৫ জুলাই) শেরপুর জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক সচেতনতামূলক বার্তায় জানানো হয়, গত ১ জুলাই থেকে সারা দেশে কার্যকর হওয়া ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ অনুযায়ী সকল প্রকার জুয়া, স্পোর্টস বেটিং, ভার্চুয়াল ক্যাসিনো ও ক্রিপ্টোকারেন্সিভিত্তিক জুয়ার পাশাপাশি ভুয়া মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) অ্যাকাউন্ট, বায়োমেট্রিক জালিয়াতি, ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা, ভিপিএন (VPN) এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে পরিচালিত জুয়া-সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তায় আরও বলা হয়, শেরপুর জেলাকে জুয়া ও অপরাধমুক্ত রাখতে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। যেকোনো ধরনের জুয়া বা অবৈধ অনলাইন বেটিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে নতুন আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে অপরাধ নিয়ন্ত্রণে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে জেলা পুলিশ। আশপাশে সংঘটিত জুয়া বা অনলাইন বেটিং-সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার