
খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫’ উপলক্ষে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত বোয়ালখালি ইউনিয়নের পুমাংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠিত হয়।
২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে এবং দীঘিনালা জোন ও ৫ ফিল্ড অ্যাম্বুলেন্স ইউনিটের ব্যবস্থাপনায় এ আয়োজন করা হয়।
ক্যাম্পিংয়ে আনুমানিক ৬৯৫ জন রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন, যার মধ্যে পাহাড়ি ৩৪৫ জন এবং বাঙালি ৩৫০ জন। নারী-পুরুষ নির্বিশেষে অংশগ্রহণকারীরা স্ত্রীরোগ, চুলকানি (স্ক্যাবিস), ফোঁড়া, জ্বর, সর্দি-কাশি, রক্তস্বল্পতা, ডায়রিয়া, পেটব্যথা, শারীরিক দুর্বলতা, মাথাব্যথা ও দাঁতের ব্যথাসহ বিভিন্ন রোগের চিকিৎসাসেবা পান।
এতে চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন—মেজর মো. মোজাম্মেল হক, মেডিসিন বিশেষজ্ঞ মেজর তাসমিয়া আক্তার (গাইনী বিশেষজ্ঞ), ক্যাপ্টেন মো. রাকিবুল ইসলাম রনি (আরএমও) এবং ক্যাপ্টেন লাবনী ইসলাম (এমও)।
মেডিক্যাল ক্যাম্পিং উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোয়ালখালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, ওয়ার্ডের জনপ্রতিনিধি ঝিনু চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন প্রত্যন্ত এলাকার মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও সময়োপযোগী।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...